পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - ভোরের সময় অনলাইন পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


(নেত্রকোনা পূর্বধলা প্রতিনিধি: মোঃ শাহিন খন্দকার) 
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বধলা বাজারস্থ কাজী সুপার মার্কেটের কাজী ফুড এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়।

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও ‘একুশে সংবাদ’ এর প্রতিনিধি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য সচিব ও ‘আলোকিত বাংলাদেশ’ প্রতিনিধি খাইরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমের শীর্ষস্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মো. শফিকুল আলম শাহীন, দৈনিক ইকরা প্রতিদিন সম্পাদক ও প্রকাশক শফিকুজ্জামান, দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, কলামিস্ট জাকির আহম্মেদ খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম এবং বিআরডিবি চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন—
ক্লাবের সাবেক সভাপতি ও কালবেলার প্রতিনিধি হাবিবুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি ও সংলাপ রিপোর্টার সাদ্দাম হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, যুগান্তরের প্রতিনিধি তৌহিদুল কবির রাসেল, জবাবদিহি প্রতিনিধির সাগর আহমেদ জজ, দৈনিক মানবজমিন প্রতিনিধির জুবায়েদ হোসেন বাচ্চু, মাটি ও মানুষ পত্রিকার রিপোর্টার হারধন সূত্রধর, সাংবাদিক আল আমিন এবং ভোরের সময় অনলাইন এর সম্পাদক ও প্রেসক্লাব পূর্বধলার প্রচার সম্পাদক মোঃ শাহিন খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা ও সংবাদকর্মীরা একসঙ্গে বসে ইফতার গ্রহণ করেন। তরমুজ, কলাসহ নানা রকম ফলমূল ও পানীয় দিয়ে সাজানো টেবিলে বসে সবাই অত্যন্ত একাগ্রতার সাথে মোনাজাতে অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,
“সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজকে সঠিক পথ দেখানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

রিপোর্টার্স ক্লাবের মহতী এই আয়োজন স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পূর্বধলাসহ সারা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে রহমত কামনা করা হয়।

ইফতার মাহফিলে রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং এলাকার সুধীজন অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ